টিকা সনদ নিতে হবে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের

টিকা সনদ নিতে হবে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:৪৫

করোনার টিকা সনদ নিতে হবে সরকারি-বেসরকারি অফিস এবং শিল্প কারখানার কর্মকর্তা-কর্মচারীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দায়িত্ব বহন করতে বলেছে সরকার।

করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে সরকার ঘোষিত বিধিনিষেধের প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি-বেসরকারি অফিস এবং শিল্প কারখানার কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন।

এতে আরও বলা হয়, বাজার, শপিংমল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading