করোনা: গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬১৪, মৃত্যু ১৭

করোনা: গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬১৪, মৃত্যু ১৭

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৫৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ২০৯ জন। ২১ জানুয়ারি সকাল ৮টা থেকে ২২ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ৬১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। সুস্থতার হার ৯২ দশমিক ৯৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading