বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৩:৫৬

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
দুই পর্বে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছরের ৮ থেকে ১০ জানুয়ারি। আর দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একথা জানান।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত বছরের তুলনায় ভালো। জনপ্রত্যাশা অনুযায়ী আরেকটু সময় লাগবে।

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করতে কাজ চলমান রয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading