ত্রাণ মন্ত্রণালয়ে নতুন সচিব কামরুল হাসান

ত্রাণ মন্ত্রণালয়ে নতুন সচিব কামরুল হাসান

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:৫৫

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগপেয়েছেন সরকারের অতিরিক্ত সচিব এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

রবিবার (২৩ জানুয়ারি) তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

অপর এক আদেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিনকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading