টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ২৫

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ২৫

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১০:৫৫

টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) ভোরে কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর রোডের যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ভূঞাপুর ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আবুল কালাম জানান, বুড়িমারি থেকে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-০২৪২) ঢাকার দিকে যাচ্ছিলো। ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসে থাকা ২৫ জন যাত্রী আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ৮ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading