হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১০:২০

ইন্ডিয়ার ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক আছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন।

তিনি বলেন, বুধবার ইন্ডিয়ার ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সে দেশে সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়িরা হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে আবারও এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী আসা স্বাভাবিক আছে। আমদানি-রপ্তানির সাথে পাসপোর্ট ধারী যাত্রী পরাপারের কোনো সম্পর্ক নেই।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading