সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১০:১৫

দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৬ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন জানান, এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৮২ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-৭ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এছাড়া রংপুরে ১৩.৭, সৈয়দপুরে ১১.৮, রাজারহাটে ১৩.০, ডিমলায় ১২.০, নওগাঁয় ১৪.০, চুয়াডাঙ্গায় ১৪.০, পাবনায় ১৩.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading