নতুন ‘ইঙ্গিত’ দিয়ে টি-টোয়েন্টি থেকে বিরতিতে তামিম
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:২০
আগামী ৬ মাস দেশের হয়ে আন্তর্জাতিক কোনো টি-টোয়েন্টি খেলবেন না তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে নিজেই একথা জানান তামিম।
দেশ সেরা ওপেনার তামিম বলেন, গত কয়েক দিন ধরে বিসিবির সঙ্গে আমার মিটিং হয়েছে। বিশেষ করে জালাল ইউনুস ভাইয়ের সঙ্গে। আমি মনে করছি আগামী ছয় মাস টি-টোয়েন্টি নিয়ে ভাববো না। এ সময়টায় দলের হয়ে যারা খেলবে তারা ভালোই করবে। আমার দরকার পড়বে বলে মনে হয় না। ছয় মাস পর দল প্রয়োজন মনে করলে ও ফিট থাকলে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ফেরার কথা ভাববো।
এদিকে দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।

