কারখানা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি

কারখানা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:০০

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা বন্ধ থাকায় ঘটেনি কোনো হতাহতের ঘটনা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, মূলত শুক্রবার ছুটির দিন থাকায় কারখানায় শ্রমিকরা কেউ কাজে আসেনি। এতে করে কোনো শ্রমিক ভেতরে আটকে পড়েনি বা কেউ হতাহত হয়নি।

তারা জানান, কারখানার মূল ভবনে আগুন লেগেছে। এখানেই অধিকাংশ শ্রমিক থাকেন কাজের সময়। যদি কারখানা খোলা থাকতো তাহলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতো। এখন অনেক শ্রমিক এসেছেন তারাও আগুন নেভাতে সহযোগিতা করছেন।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্টেশনের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কোনো হতাহত নেই যেহেতু কারখানা বন্ধ ছিল। আগুনের সুত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছেনা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading