অক্ষয়ের ‘বাবুর্চি’ বিজ্ঞাপন, রাজেশ খান্নাকে উৎসর্গ

অক্ষয়ের ‘বাবুর্চি’ বিজ্ঞাপন, রাজেশ খান্নাকে উৎসর্গ

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ । আপডেট ০৮:৫৫

সম্প্রতি একটি রান্নার তেলের বিজ্ঞাপনে দেখা গেছে অক্ষয় কুমারকে। সেখানে তিনি রয়েছেন বাবুর্চির ভূমিকায়। ‘বাবুর্চি’ কথাটা শুনলেই সিনেমাপ্রেমীদের মাথায় আসে সেই সিনেমার কথা, যার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সুপারস্টার রাজেশ খান্না।

সবাই জানেন, রাজেশের সঙ্গে অক্ষয়ের মধুর সম্পর্কের কথা। রাজেশের মেয়ের জামাই ইন্টারন্যাশনাল খিলাড়ি অক্ষয়। কন্যা টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেছেন তিনি। আর তাই এ বিজ্ঞাপন রাজেশ খান্নাকেই উৎসর্গ করেছেন অক্ষয়।

এক টুইটে অক্ষয় লিখেছেন, ‘হিরোকে পর্দায় প্রতিফলিত করার সৌভাগ্য সবার থাকে না। সেই বিজ্ঞাপনে অভিনয় করতে গিয়ে আমি খুশি হয়েছি। আমার স্বর্গীয় শ্বশুরমশাইকে মনে পড়ছে বার বার। তার অভিনীত কালজয়ী ছবির কথা মনে পড়ে যাচ্ছে।’

বিজ্ঞাপনে অক্ষয়কে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি আসতে দেখা গেছে। পরিবারের সবার থেকে অনুরোধ আসছে অক্ষয়ের কাছে। পাকোড়া, মটর পনির, মুলার পরোটা, জিলিপি তৈরির অনুরোধ। বিজ্ঞাপনে অক্ষয়কে বলতে শোনা যায়, সুখাদ্যের সঙ্গে সুস্বাস্থ্যের বিষয়টিও অত্যন্ত জরুরি। তিনি বলেন, সয়াবিন তেলে রান্না করবেন। যে তেলে রয়েছে প্রচুর খাদ্য গুণ।

অক্ষয়ের এই বিজ্ঞাপন ইতোমধ্যেই মন ছুঁতে শুরু করেছে তার ভক্তদের। ঘটনাচক্র, কর্মজীবনের শুরুতে সত্যি সত্যি বাবুর্চির চাকরি করেছিলেন অক্ষয়। তখন জানতেনও না ভবিষ্যতে কত বড় স্টার হতে চলেছেন তিনি।

‘বাবুর্চি’ ছবিটি বাংলা গল্পের হিন্দি রিমেক। বাংলা ছবিতে রাজেশের রোলটি করেছিলেন কিংবদন্তি অভিনেতা রবি ঘোষ। যে ছবি কোনোদিনও পুরনো হয় না।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading