ডিআরএস নেই, তাই সিরিজ পিছিয়ে দিলো জিম্বাবুয়ে

ডিআরএস নেই, তাই সিরিজ পিছিয়ে দিলো জিম্বাবুয়ে

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ । আপডেট ০৮:৩৫

সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান। তার ঠিক আগে তাদের খেলার কথা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। তবে সে সময় ডিআরএসসহ বেশ কিছু সম্প্রচার প্রযুক্তি পাবেন না আয়োজকরা। সে কারণে সিরিজটাই পিছিয়ে দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এর ফলে শেষ দুই মাসে দুই বার সিরিজ পিছিয়ে গেল সিরিজটি।

সিরিজটিতে তিনটি ওয়ানডে আর পাঁচটি টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা। ওয়ানডেগুলো আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। সেই সিরিজটি বাতিল হওয়া প্রসঙ্গে আফগান ক্রিকেট বোর্ড বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জিম্বাবুয়ে ক্রিকেট অল্প দিনের নোটিসে প্রয়োজনীয় সম্প্রচার প্রযুক্তি পাচ্ছে না, যার মধ্যে ডিসিশন রিভিউ সিস্টেমও ছিল, কারণ বর্তমানে পুরো বিশ্বে অনেকগুলো ক্রিকেট ইভেন্টই একসঙ্গে চলছে।’

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেছেন, ‘আফগানদের আতিথ্য দেওয়া নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত ছিলাম, তবে বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সফরটা পিছিয়ে দেওয়াই একমাত্র উপায়।’

সিরিজ পিছিয়ে যাওয়ার পর অবশ্য নতুন সূচি ঘোষিত হয়নি। ম্যাকোনি জানিয়েছেন, শিগগিরই আয়োজনের পথ খুঁজছেন তারা। বলেছেন, ‘আমরা যত দ্রুত সম্ভব এই সিরিজটা আয়োজনের চেষ্টা করব।’

আগামী মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে আফগানরা পা রাখবে বাংলাদেশে। তিনটি ওয়ানডে ও দুটো টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওয়ানডেগুলো আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading