শীতার্তদের পাশে স্টেট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

শীতার্তদের পাশে স্টেট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:৫৫

শীতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে প্রধান ক্যাম্পাসের সামনে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির এবং বিজনেস অ্যান্ড সোশ্যাল স্টাডিজের ডিন অধ্যাপক আলী হাসান।

সাধারণ মানুষের মধ্যে শতাধিক কম্বল বিতরণের পাশাপাশি কয়েকটি এতিমখানাতেও কম্বল পাঠিয়েছে সংগঠনটি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম, আরজু আহমেদ, সিরাজুল ইসলাম, সুজিত রঞ্জন, ফয়জুল ইসলাম, জহিরুল হক, মাহমুদুল হাসান, মমিনুল ইসলাম, ফারজানা ইয়াসমিন, আকিদুল ইসলাম, শাবনূর আক্তার, খায়রুজ্জামান, তানভীর আলম, নজরুল ইসলাম, শিশির মাহমুদ, আমিনুল ইসলাম, রাজীব সাহা ও মোহাম্মদ জাহিদসহ অন্যান্যরা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading