সাফারি পার্কে আরও এক জেব্রার মৃত্যু

সাফারি পার্কে আরও এক জেব্রার মৃত্যু

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:১৫

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি জেব্রার মৃত্যু হয়েছে। এ নিয়ে ১০টি জেব্রার মৃত্যু হলো।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির। নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসেছে বিশেষজ্ঞ দল।

জাহিদুল কবির জানান, শনিবার সকালে জেব্রা পালের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক দুটি জেব্রাকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে একটি জেব্রা মারা গেছে। অপর জেব্রাটির চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ টিম পার্কে পৌঁছে তাদের কাজ শুরু করেছে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রার মৃত্যু হয়। ৯টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারি পার্কে বৈঠক শেষে এর কারণ হিসেবে ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করেছিল বিশেষজ্ঞ দল।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading