এক সিনেমায় শাহরুখ-সালমান-হৃতিক!

এক সিনেমায় শাহরুখ-সালমান-হৃতিক!

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:০০

বলিউড প্রেমীদের জন্য নিঃসন্দেহে বিশাল চমক এটি। এক সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন মুম্বাই সিনেমার তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও হৃতিক রোশন। আর সিনেমাটি বানাবেন প্রভাবশালী প্রযোজক ও পরিচালক আদিত্য চোপড়া।

যদিও প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, আদিত্য চোপড়া সিনেমার পর্দায় একটি স্পাই ইউনিভার্স তৈরি করতে চাচ্ছেন। ইতোমধ্যে তার প্রযোজিত তিনটি সিনেমায় আলাদাভাবে স্পাই হয়েছেন শাহরুখ, সালমান ও হৃতিক।

শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’। সেখানেই তাকে স্পাইয়ের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে সালমান খানকে ‘টাইগার’ সিরিজের দুটি সিনেমায় ইতোপূর্বে স্পাই চরিত্রে দেখা গেছে। এছাড়া হৃতিক রোশনও একই আঙ্গিকের চরিত্র ফুটিয়ে তুলেছেন ‘ব্যাং ব্যাং’ সিনেমায়।

শোনা যাচ্ছে, তিন সিনেমার তিন স্পাইকে এক করে নতুন থ্রিলার উপহার দেবেন আদিত্য চোপড়া। এর জন্য পরিকল্পনাও নাকি জোরকদমে চলছে। তবে শুটিং শুরু হতে দেরি আছে। কেননা বর্তমান তিন তারকাই ব্যস্ত রয়েছেন নিজ নিজ সিনেমার কাজে।

শাহরুখ, সালমান ও হৃতিক তিনজনের কাছেই নাকি চিত্রনাট্য পাঠানো হয়েছে। তবে তারা এখনো সবুজ সংকেত দেননি। যেহেতু পরস্পরের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে, ধারণা করা হচ্ছে, সিনেমাটি হাতছাড়া করবেন না কেউই।

আগামী বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে তিন সুপারস্টারের এই সিনেমা। ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের প্রথম দিকে বিশেষ স্পাই থ্রিলার সিনেমাটির চিত্রায়ন শুরু হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading