অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট বার্টির

অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট বার্টির

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:০০

প্রথম সেটে দারুণ জয় তুলে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় সেটে গিয়েছিলেন পিছিয়ে। পরে অবশ্য ঘুরেও দাঁড়িয়েছেন দারুণভাবে। সরাসরি সেটে জিতেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন নিজের করে নিয়েছেন অ্যাশলে বার্টি।

শনিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের মেয়েদের এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের ডেনিয়েল্লি কলিন্সের বিপক্ষে লড়েন বার্টি। ৬-৩, ৭-৬ (৭-২) গেমে ম্যাচটি জিতে নিয়েছেন তিনি। ৪২ বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছিলেন বার্টি। শিরোপাটাও নিজের করে নিলেন তিনি।

এর আগে দুটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন বার্টি, এটি তৃতীয়। ২০১৯ সালে ফরাসি ওপেন এবং গত বছর উইম্বলডন জেতেন তিনি। বিশ্বের ২৭ নম্বর তারকা ড্যানিয়েলকে ৩২ মিনিটে হারিয়ে প্রথম সেট জেতার পর মনে হচ্ছিল সহজেই বার্টি ফাইনাল জিতে যাবেন। তবে এরপর ঘুরে দাঁড়ান মার্কিন তারকা।

দ্বিতীয় সেটে শুরুতেই বার্টির সার্ভ ব্রেক করে ০-২ এগিয়ে কলিন্স স্পষ্ট করে দেন। একের পর এক পয়েন্ট জিততে জিততে দ্বিতীয় সেটে ৫-১ এগিয়ে যান কলিন্স। মনে হচ্ছিল পুরো টুর্নামেন্টে একটি সেটও না হারা বার্টি এ ম্যাচেই বোধ হয় হারবেন প্রথমবার। তবে দারুণ লড়াই করে ৫-৫ সমতায় ফেরেন বার্টি।

এরপর সেট টাইব্রেকারে গড়ায়, কলিন্সকে আর ম্যাচে ফিরে আসার সুযোগ দেননি বার্টি। দাপুটে পারফরম্যান্সে ৭-২ স্কোরে ব্রেক জিতে অস্ট্রেলিয়ান ওপেন নিজের করে নেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading