সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক কমলেও বেড়েছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:৩০

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই।

রবিবার ডিএসইতে ১ হাজার ৩৩৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১১৪ কোটি ১৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২১৯ কোটি টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৯১ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৭ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে।

রোববার ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, দর কমেছে ২২৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৮২ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ৪১ কোটি ২৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading