ঢাবি শাখা ছাত্রলীগের হল সম্মেলন শুরু

ঢাবি শাখা ছাত্রলীগের হল সম্মেলন শুরু

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন শুরু হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ সম্মেলন শুরু হয়।

এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে যোগ দেয়নি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এ সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক চূড়ান্ত করা হবে। ৩৬ পদের বিপরীতে প্রার্থী আছেন ৩০০-এর অধিক ছাত্রলীগ নেতাকর্মী।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading