দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:১৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৯টির বা ৬০.২৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ন্যাশনাল ফিড মিলের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস রোববার ন্যাশনাল ফিড মিলের ক্লোজিং দর ছিল ২০ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৮ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৮.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ন্যাশনাল ফিড মিল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৮.৭২ শতাংশ, ফরচুন সুজের ৭.৯২ শতাংশ, মেঘনা পেটের ৭.৬৯ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.৪৬ শতাংশ, সিমটেক্সের ৬.৩১ শতাংশ, মবিল যমুনার ৫.৩৭ শতাংশ, হোয়ায়েল টেক্সটাইলের ৫.৩৪ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৫.০৭ শতাংশ এবং কেডিএস এক্সেসরিজের ৪.৬৯ শতাংশ দর কমেছে।

