বিএনপি যে মিথ্যাচার করে, খালেদা জিয়ার সুস্থতা তার প্রমাণ

বিএনপি যে মিথ্যাচার করে, খালেদা জিয়ার সুস্থতা তার প্রমাণ
ড. হাছান মাহমুদ । তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:০৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফিরছেন। ফলে বিএনপি যে মিথ্যাচার করে সেটি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি ক্যাবল অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন হাসপাতাল থেকে বাসায় ফিরছেন, এ বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার সুস্থ হয়ে বাসায় ফেরার যে সংবাদ এসেছে এজন্য স্বস্তি প্রকাশ করছি এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যাতে বাসায় ফিরে যান। তিনি যে সুস্থ হয়ে উঠেছেন সে জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেছে, খালেদা জিয়ার সুস্থতার মাধ্যমে এটিই প্রমাণিত। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা। ডাক্তারদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বলেছে, খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয় তাহলে তার যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

আগেও যখন খালেদা খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনও একই কথা বলেছিলেন বিএনপি নেতারা। বিদেশ না নিলে তাকে বাঁচানো সম্ভব না, এবারও একই কথা বলেছিল। এই বিএনপি মিথ্যাচার করে, এটিই প্রমাণিত হলো খালেদা জিয়ার সুস্থ হওয়ার মাধ্যমে।

এসময় তথ্যসচিব মো. মকবুল হোসেন, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (এটকো) সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading