তিন কার্যদিবস পর শেয়ারবাজারে বড় উত্থান

তিন কার্যদিবস পর শেয়ারবাজারে বড় উত্থান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪৫

জানুয়ারি মাসের শেষ তিন কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ১০৬ পয়েন্ট। আজ ফেব্রুয়ারি মাসের প্রথম কার্যদিবস মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) ডিএসইর সূচক বেড়েছে ৭১ পয়েন্ট। আজ উভয় বাজারে বড় উত্থান হয়েছে। এদিন সূচক বৃদ্ধির সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। সূত্র: (ডিএসই ও সিএসই)।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭১.৩১ পয়েন্ট বা ১.০২ শতাংশ বেড়ে ছয় হাজার ৯৯৭.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ১৫.৬০ পয়েন্ট বা ১.০৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৯.৪১ পয়েন্ট বা ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৭.৪৯ পয়েন্টে এবং দুই হাজার ৫৮৮.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২১৫ কোটি ১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩৯টির বা ৬২.৮৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৯৫টির বা ২৫ শতাংশের এবং ৪৬টি বা ১২.১১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২৩.৯৬ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৫২.৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৮টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। আজ সিএসইতে ৪৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading