রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে গ্রেপ্তার ৬০

রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে গ্রেপ্তার ৬০

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১১:২০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৪৪টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ‌ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ২৩৩ পিস ইয়াবা, ১৯০.১ গ্রাম হেরোইন, ৩৪ কেজি ১৮৭ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল ও ৮৭০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading