দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:৫০

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৬টির বা ৪৩.৬৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নাহি এলুমিনিয়ামের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবসে নাহি এলুমিনিয়ামের ক্লোজিং দর ছিল ৪৮ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৩ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নাহি এলুমিনিয়ামের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৯৪ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৯০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৯.৫৭ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৯.৫৫ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৯.৩৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.০২ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৮.০৩ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৬.২৮ শতাংশ এবং এনআরবিসি ব্যাংকের ৬.২০ শতাংশ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading