বেজোসের ৪৩০ মিলিয়নের জাহাজকে পথ দিতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক সেতু

বেজোসের ৪৩০ মিলিয়নের জাহাজকে পথ দিতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক সেতু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:১৭

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মার্কিন উদ্যোক্তা ও অ্যামাজনের মালিক জেফ বেজোসের বিশাল জাহাজটি সেতুর নিচ দিয়ে যেতে পারছে না। এ কারণে ভাঙা হবে নেদারল্যান্ডসের একটি ঐতিহাসিক সেতু। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নেদারল্যান্ডসের বন্দর শহর রটারডামের কর্তৃপক্ষ।

কোনিংশেভেন নামে ওই ঐতিহাসিক সেতু রটারডামের অন্যতম আকর্ষণ। ১৮৭৮ সালে এটি নির্মাণ করা হয়েছিল। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসিদের বোমার আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে আবার এটি পুনর্নির্মিত হয়েছিল।

জেফ বেজোসের ৪৩০ মিলিয়ন ইউরোর জাহাজটি রটারডামের কাছে আলব্লাসারডামের শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে। কিন্তু ব্রিজের কারণে জাহাজটি বের করে সমুদ্রে আনা যাচ্ছে না। তাই নির্মাণকারীরা স্থানীয় কাউন্সিলকে সেতুর কেন্দ্রীয় অংশটি সাময়িকভাবে সরিয়ে দিতে বলেছে। তবে বেজোসের জাহাজ বেরিয়ে গেলে সেটি আবার পুনর্নিমাণ করা হবে।

২০১৭ সালেই প্রচুর টাকা খরচ করে ব্রিজের সংস্কার করা হয়। স্থানীয়দের কাছে ব্রিজটি ‘ডি হেফ’ নামে পরিচিত। সংস্কারের মাত্র পাঁচ বছর যেতে না যেতেই সেই ব্রিজ আবার ভাঙা হবে শুনে অসন্তুষ্ট রটারডামবাসীরা।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading