বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন

বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন

উত্তরদক্ষিণ । শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৩:৫০

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এই সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন‌্যান‌্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পাদন করবেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading