ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৪

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৪
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৩:১০

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ। অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় । শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারদের কাছ থেকে ৭৬৪৯ পিস ইয়াবা, ২৬৮ গ্রাম হেরোইন, ১ কেজি ৭৩০ গ্রাম ১৫০ গাঁজা ও ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।

এর আগে একই অপরাধে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ৯৪ জনকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে ৫৭ টি মামলা দেয় পুলিশ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading