দর বাড়ার শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

দর বাড়ার শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৯৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সূত্র-ডিএসই ।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৪৩০ বারে ৩ লাখ ৬২ হাজার ৭৭৮টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৪৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৪ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading