ই-কমার্স ব্যবসা পরিচালনায় অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ উদ্বোধন

ই-কমার্স ব্যবসা পরিচালনায় অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ উদ্বোধন

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:২৫

দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরানো এবং ব্যবসা পরিচালনায় অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ ‘ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি)’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা সভা শেষে দুপুর ১টায় অ্যাপটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এই অ্যাপ উদ্বোধনের ফলে ফেসবুকসহ অনলাইন মাধ্যমে যারা ব্যবসা করবেন তাদের নিবন্ধনের আওতায় আসতে হবে।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

ইউবিআইডি উদ্বোধনকালে ১১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন এবং সনদ দেওয়া হয়।

ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে নিবন্ধনের এই উদ্যোগ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আজকে শুরু হলো। এর মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলের যে ই-কমার্স উদ্যোক্তা তার স্বীকৃতি ছিল না। এতে তাদের স্বীকৃতির পথ তৈরি হলো। আমরা হয়তো একটা সময় পর বলবো যারা নিবন্ধনের বাইরে ব্যবসা পরিচালনা করছে তাদের দায় দায়িত্ব নিতে পারবো না।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, পুলিশের সিআইডি, এসবি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডাক অধিদপ্তরসহ মোট ১৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading