করোনা:একদিনে ২৯ জনের মৃত্যু,শনাক্ত ৮৩৪৫ জনের

করোনা:একদিনে ২৯ জনের মৃত্যু,শনাক্ত ৮৩৪৫ জনের

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:০০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৫৮৯ জন।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৬ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৩৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ০৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading