লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:০০
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ কোম্পানিটির ১০৪ কোটি ৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৫ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার টাকার। ৫৭ কোটি ৭৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- একমি ল্যাব ,বিবিএস, ইউনিয়ন ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা ও কাট্টালি টেক্সটাইল লিমিটেড।

