শিল্পী সমিতির চেয়ারে বসলেন কাঞ্চন-নিপুণ

শিল্পী সমিতির চেয়ারে বসলেন কাঞ্চন-নিপুণ

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:১০

চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসলেন সদ্য নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও আপিল বোর্ডের রায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নিপুণ। এর আগে ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করান মিশা সওদাগর।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে উন্মুক্ত প্রাঙ্গণে তাকে শপথ পাঠ করিয়েছেন সংগঠনটির প্রাক্তন সভাপতি মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন কিংবদন্তি নায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেকেই।

এদিন শপথ গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া নায়িকা নিপুণ, সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন। এছাড়াও ছিলেন কার্যকরী পরিষদে জয়লাভ করা অমিত হাসান, ফেরদৌস, কেয়া, জেসমিন প্রমুখ।

এদিকে জায়েদ খানের প্যানেলের কেউ শপথ বাক্য পাঠ করেনি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading