ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন

ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন
ব্লক মার্কেট ০০১

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:২০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪২ কোটি ৬৮ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৩১ কোটি ৮২ লাখ ২৬ হাজার টাকার। লেনদেনের শীর্ষে রয়েছে কুইনসাউথ টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২৫ লাখ ৯৬ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইডিএলসি ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৫ লাখ টাকার।

এছাড়া, প্রভাতী ইন্স্যুরেন্সের ২ কোটি ২৪ লাখ ৩৮ হাজার টাকার, বারাকা পাওয়ারের ২ কোটি ১৪ লাখ ৭ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ১৮ লাখ ৩৩ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৪৬ লাখ টাকার, বার্জার পেইন্টসের ৪৪ লাখ ৭৩ হাজার টাকার, পেনিনসুলার ৪১ লাখ ৮০ হাজার টাকার, আরএকে সিরামিকের ৩৭ লাখ ৮৫ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৩৭ লাখ ৫৮ হাজার টাকার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ২৪ লাখ ৮৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ২৩ লাখ ৫০ হাজার টাকার, ডোরিন পাওয়ারের ২২ লাখ ৯৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২২ লাখ ৮২ হাজার টাকার, রবি আজিয়াটার ২২ লাখ ৭১ হাজার টাকার, বে-লিজিংয়ের ২১ লাখ ১৯ হাজার টাকার, দেশবন্ধুর ১৭ লাখ ৭১ হাজার টাকার, আরডি ফুডের ১৭ লাখ ৫০ হাজার টাকার, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ১৫ লাখ টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১৪ লাখ ৬৫ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ১৩ লাখ ৯৭ হাজার টাকার, রুপালি লাইফের ১২ লাখ ২২ হাজার টাকার, বীচ হ্যাচারির ১১ লাখ ৯১ হাজার টাকার, এপেক্স ফুটওয়্যারের ৯ লাখ ৭২ হাজার টাকার, বিএসআরএম স্টিলের ৯ লাখ ৪০ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৯ লাখ ২৭ হাজার টাকার, রিপাবলিক ইন্সুরেন্সের ৮ লাখ ৭ হাজার টাকার, ফার্মা এইডের ৭ লাখ ৬৬ হাজার টাকার, বসুদ্ধরা পেপারের ৭ লাখ ৪ হাজার টাকার, ইউনিক হোটেলের ৬ লাখ ৯৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৬ লাখ ৬৮ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ৫ লাখ ৬৩ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৫ লাখ ৪৫ হাজার টাকার, প্রাইম ফাইন্যান্সের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading