হৃদয়স্পর্শী গল্পে ‘একজন কবি আব্দুর রাজ্জাক’

হৃদয়স্পর্শী গল্পে ‘একজন কবি আব্দুর রাজ্জাক’

উত্তরদক্ষিণ । বুধবার, ৯ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১২:৩০

কবি কবিতা লেখেন আবেগ, অনুভূতি দিয়ে। প্রতিটি শব্দে, বর্ণে কবি হৃদয় থেকে বেরিয়ে আসে প্রেম, ভালোবাসা, দেশপ্রেম, সামাজ ও রাষ্ট্রের কল্যাণ। কবি স্বপ্ন দেখেন তার লেখা একটি বই প্রকাশিত হবে। তার হৃদয়ের অনুভূতিগুলো ছড়িয়ে পড়বে বিশ্বময়।

কবি আব্দুর রাজ্জাকও স্বপ্ন দেখেন তার লেখা বই ছড়িয়ে পড়বে বিশ্বময়। তার সাক্ষাৎকার মানুষ দেখবে টেলিভিশনের পর্দায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কবি আব্দুর রাজ্জাকের স্বপ্ন ভেঙে যায়। একজন কবির প্রত্যাশা ও প্রাপ্তি, স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের হৃদয়স্পর্শী ঘটনা নিয়ে লেখা কথাসাহিত্যিক জিল্লুর রহমানের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে একক নাটক ‘একজন কবি আব্দুর রাজ্জাক’।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ফারজানা রিক্তা, শেলী আহসান, আমিন আজাদ, সাব্বির আহমেদ, নিথর মাহবুব, দিয়া মনি প্রমুখ। অনুপ বালার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেন তরুণ নাট্যনির্মাতা এস আই সোহেল।

নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এরপর ইউটিউবে অবমুক্ত হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading