সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ সুদানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ সুদানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরদক্ষিণ । বুধবার, ৯ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১২:১০

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছেন ঢাকা সফররত দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের নেতৃত্বে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

ঢাকায় সেনাসদরে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সাক্ষাৎ করেন তারা। ছয় দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকা পৌঁছায় প্রতিনিধিদলটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

পরে সেনা সদরে হেলমেট কনফারেন্স রুমে প্রিন্সিপাল স্টাফ অফিসারদের উপস্থিতিতে বক্তব্য দেন সেনাপ্রধান। এ সময় দক্ষিণ সুদানের প্রতিনিধি দলকে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ব্রিফিং দেওয়া হয়। দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন তারা।

দক্ষিণ সুদানের প্রতিনিধিদলটি বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দেশে বাংলাদেশ কন্টিনজেন্টগুলোর স্বতঃস্ফূর্ত কার্যক্রম ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে এই শিক্ষাকে নিজ দেশে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন প্রতিনিধিদলের সদস্যরা। এই সাক্ষাতের মধ্য দিয়ে দক্ষিণ সুদান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সন্ধ্যায় সেনাপ্রধানের আমন্ত্রণে দক্ষিণ সুদানের প্রতিনিধিদলটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেন। এ সময় বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading