সূচকের সাথে বেড়েছে লেনদেনও

সূচকের সাথে বেড়েছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:০৫

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ২৫৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৩ কোটি ৫০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫০ কোটি ৮১ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮৫ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, দর কমেছে ১৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৫২ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ৬৩ কোটি ৫২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading