প্লে অফের দৌড়ে ফিল্ডিংয়ে খুলনা

প্লে অফের দৌড়ে ফিল্ডিংয়ে খুলনা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৪:২০

প্লে অফে ওঠার লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। ইতোমধ্য ফরচুন বরিশাল-কুমিল্লার প্লে অফ নিশ্চিত হয়ে গেছে। বাকি দুটি স্থানের জন্য খুলনাসহ লড়াই করবে মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কুমিল্লার বিপক্ষে নিজেদের নবম ম্যাচে মুখোমুখি খুলনা। টস জিতে এই ম্যাচে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম।

চট্টগ্রাম ও ঢাকার একটি ম্যাচ বাকি থাকলেও খুলনা খেলবে দুই ম্যাচ। সিলেটে শেষ ম্যাচে হেরে যাওয়া খুলনা নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে অতি সহজেই চলে যাবে প্লে অফে। এজন্য অবশ্য ২২ গজে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। কারণ মুশফিকের দল দুটি ম্যাচই খেলবে কুমিল্লার বিপক্ষে। তবে তাদের একটি ম্যাচ জিতলেও হবে সেক্ষেত্রে চট্টগ্রাম ও ঢাকার হারের প্রার্থনা করতে হবে তাদের।

চট্টগ্রাম ও ঢাকার চেয়ে এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট খুলনার, তারা আছে প্লে অফের যোগ্যতা অর্জনের শেষ স্থান চারে। আর ঢাকা ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে। চট্টগ্রাম ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।

এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। একাদশে এসেছেন রনি তালুকদার। বাদ পড়েছেন জাকের আলী অনিক। অন্যদিকে কুমিল্লাও নেমেছে এক পরিবর্তন নিয়ে। একাদশে এসেছেন মাহিদুল অঙ্কন। বাদ পড়েছেন আরিফুল হক।

খুলনা একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক) আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, খালেদ আহমেদ, নাবিল সামাদ, সৌম্য সরকার, সিকান্দার রেজা ও রুয়েল মিয়া।

কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক) লিটন দাস, মাহিদুল অঙ্কন, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান জয়, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading