কারওয়ান বাজারে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কারওয়ান বাজারে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৫৫

রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

শুক্রবার (১১ জানুয়ারি) ডিবি মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের নাম মো. ওসমান গনি।

সালাউদ্দিন খান নাদিম বলেন, বৃহস্পতিবার রাতে আমাদের কাছে গোপন তথ্য আসে কয়েকজন মাদক কারবারি কারওয়ান বাজার এলাকার পেট্রোবাংলা ভবনের সামনের রাস্তায় বিক্রির জন্য অবস্থান করছে। এই তথ্যের ওপর ভিত্তি করে কারওয়ান বাজার এলাকার পেট্রোবাংলা ভবনের সামনে অভিযান পরিচালনা করি। অভিযানে ৫ হাজারে পিস ইয়াবা ট্যাবলেটসহ ওসমানকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওসমান ডিবিকে জানায়, ওসমান দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে তেজগাঁও থানাসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করত।

গ্রেপ্তারের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজু হয়েছে। মামলায় রিমান্ড আবেদন করে ওসমানকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading