মাদাগাস্কারে ঘূর্ণিঝড়, নিহতের সংখ্যা বেড়ে ১১১

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়, নিহতের সংখ্যা বেড়ে ১১১

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:১৫

পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে গত রবিবার (৫ ফেব্রুয়ারি) ঘূর্ণিঝড়ে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ১১১ জনে। দেশটির সরকারি ত্রাণ কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রোববার সন্ধ্যার পর দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে আঘাত হানে বিধ্বংসী ঘূর্ণিঝড় বাতসিরাই। ঝড়ের পর দেশটির ত্রাণ কর্তৃপক্ষ ৯২ জন নিহতের তথ্য নিশ্চিত করেছিল। শুক্রবার সেই তালিকায় যোগ হলেন আরও ২০ জন।

রয়টার্সকে কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে দেশটির দক্ষিনপূর্বাঞ্চলীয় জেলা ইকোঙ্গোতে। সেখানে নিহত হয়েছেন ৮৭ জন।

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুইবার ঘুর্ণিঝড়ের কবলে পড়ল মাদাগাস্কার। সপ্তাহ দুয়েক আগে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হেনেছিল ঘুর্ণিঝড় আনা। তাতে নিহত হয়েছিলেন ৫৫ জন।

৫ লাখ ৮৭ হাজার ৪১ বর্গকিলোমিটারের দেশ মাদাগাস্কারের জনসংখ্যা প্রায় ৩ কোটি। দেশটির চতুর্দিকে ঘিরে আছে ভারত মহাসাগর।

কিন্তু চতুর্দিকে সাগর পরিবেষ্টিত হওয়া সত্ত্বেও পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে দেশটির দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে খরা চলছে। ফলে কৃষি উৎপাদন ব্যহত হওয়ায় বর্তমানে ব্যাপক খাদ্য সংকটে ভুগছে মাদাগাস্কার।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading