দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৪৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৭.৪৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আরামিট সিমেন্টের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার আরামিট সিমেন্টেরক্লোজিং দর ছিল ৪০ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৪ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আরামিট সিমেন্টের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের ৯.৯৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৪৫ শতাংশ, সমরিতা হসপিটালের ৯.৪৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.৭৩ শতাংশ, জেমিনী সী ফুডের ৭.৯২ শতাংশ, লিবরা ইনফিউশনের ৭.৪৪ শতাংশ, ফরচুন সুজের ৭.৩৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৬.৫৮ শতাংশ এবং এপেক্স ফুডের ৫.২৮ শতাংশ।

