দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৩৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৪টির বা ১৬.৮৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস রবিবার তমিজউদ্দিন টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ২৫৫ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৭৭ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা ৩০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিসের ৭.২০ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৬.৭৪ শতাংশ, আরডি ফুডের ৩.৩২ শতাংশ, রহিমা ফুডের ৩.১১ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ২.৭৩ শতাংশ, সালভো কেমিক্যালের ২.৭০ শতাংশ, ইউনিক হোটেলের ২.৬৬ শতাংশ এবং কাট্টালী টেক্সটাইলের ২.৫৭ শতাংশ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading