মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী আর নেই

মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী আর নেই

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৪০

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি’র সহধর্মিণী এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান রাকিবা নাসরিন আর নেই। গতকাল রাত ১২টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন।

আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
রাকিবা নাসরিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

আজ এক শোক বার্তায় জি এম কাদের মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মরহুমা রাকিবা নাসরিন ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও পরোপকারী। তিনি আজীবন হতদরিদ্র মানুষের পাশে থেকেছেন। গণমানুষের কল্যাণে নিরবে কাজ করেছেন তিনি। মানব সেবায় রাকিবা নাসরিন এর অবদান অক্ষয় হয়ে থাকবে। জাতীয় পার্টির পথচলায় রাকিবা নাসরিন এর অবদান স্মরনীয় হয়ে থাকবে।

রাকিবা নাসরিন এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading