বিপিএল ইতিহাসে শীর্ষ ৫ উইকেট শিকারি বোলার

বিপিএল ইতিহাসে শীর্ষ ৫ উইকেট শিকারি বোলার

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৩০

সাইফুল অনিক : শুরু হয়েছে ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। দেশের তথা বিশ্বের অন্যতম এ আসরটি ৮ম বারের মত অনুষ্ঠিত হচ্ছে। বিগত আসরগুলোতে ব্যাটে রানের ফুলঝুড়ি ও বোলিং-এ আগুন ঝড়িয়েছেন দেশ-বিদেশের খেলোয়াড়রা। গত ৭টি আসরের শীর্ষ ৫ উইকেট শিকারি খেলোয়াড়দের নিয়ে আজকের প্রতিবেদন।

সাকিব আল হাসান
বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ ৫ জনের মধ্যে না থাকলেও শীর্ষ উইকেট শিকারির তালিকায় প্রথম স্থানে আছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি এ যাবত বিপিএলে ৭৬ ম্যাচে ৭৬ ইনিংস খেলে ৬.৭৩ ইকোনমিতে উইকেট নিয়েছেন ১০৬টি। তিনি তার বিপিএল বোলিং ক্যারিয়ারে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১ বার ও ৪ উইকেট নিয়েছেন ৩ বার। তার বিপিএল সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট।

রুবেল হোসেন
শীর্ষ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন টাইগার পেস বোলার রুবেল হোসেন। তিনি এ যাবত বিপিএলে ৬৯ ম্যাচে ৬৯ ইনিংস খেলে ৭.৯২ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৯০টি। তিনি তার বিপিএল বোলিং ক্যারিয়ারে এক ইনিংসে ৫ উইকেটের দেখা না পেলেও ৪ উইকেট নিয়েছেন ৩ বার। তার বিপিএল সেরা বোলিং ফিগার ২৩ রানে ৪ উইকেট।

মাশরাফি বিন মুর্তজা
শীর্ষ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন টাইগারদের সাবেক সফল অধিনায়ক ও পেস বোলার মাশরাফি বিন মুর্তজা। তিনি এ যাবত বিপিএলে ৮৭ ম্যাচে ৮৪ ইনিংস খেলে ৬.৯৩ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৮১টি। তিনি তার বিপিএল বোলিং ক্যারিয়ারে এক ইনিংসে ৫ উইকেটের দেখা না পেলেও ৪ উইকেট নিয়েছেন ১ বার। তার বিপিএল সেরা বোলিং ফিগার ১১ রানে ৪ উইকেট।

শফিউল ইসলাম
শীর্ষ উইকেট শিকারির তালিকায় চতুর্থ স্থানে আছেন টাইগারদের আরেক পেস বোলার শফিউল ইসলাম। তিনি এ যাবত বিপিএলে ৭৬ ম্যাচে ৭৪ ইনিংস খেলে ৮.৩৬ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৭৮টি। তিনি তার বিপিএল বোলিং ক্যারিয়ারে এক ইনিংসে ১ বার ৫ উইকেট ও ৪ উইকেট নিয়েছেন ২ বার। তার বিপিএল সেরা বোলিং ফিগার ২৬ রানে ৫ উইকেট।

তাসকিন আহমেদ
শীর্ষ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে আছেন টাইগারদের স্পীড স্টার খ্যাত তাসকিন আহমেদ। তিনি এ যাবত বিপিএলে ৫৩ ম্যাচে ৫২ ইনিংস খেলে ৮.৮১ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৭৪টি। তিনি তার বিপিএল বোলিং ক্যারিয়ারে এক ইনিংসে ১ বার ৫ উইকেট ও ৪ উইকেট নিয়েছেন ৪ বার। তার বিপিএল সেরা বোলিং ফিগার ৩১ রানে ৫ উইকেট।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading