ভালোবাসা দিবসে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন প্রথম স্ত্রী!

ভালোবাসা দিবসে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন প্রথম স্ত্রী!

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৪৫

বরগুনার পাথরঘাটায় স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে মমতাজ বেগম নামে এক গৃহবধূর নামে। সোমবার (১৪ফেরুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিত গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে বিশ্ব ভালোবাসা দিবসে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিকে (৪৫) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি পেশায় মৎস্যজীবী। অভিযুক্ত মমতাজ বেগম ভিকটিমের প্রথম স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা গ্রামে। বাবার নাম খেজমত আলী হাওলাদার। তাদের ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

দ্বিতীয় স্ত্রী পুতুল জানান, চার বছর আগে তাদের বিয়ে হয়। তাকে বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব লেগেই থাকত। এরপর স্বামীর বাড়ি ছেড়ে দু’বছর আগে বাবার বাড়ি় মঠবাবড়িয়া চলে যাই। সেখানে মাঝে মাঝে স্বামী বেড়াতে আসতেন।

ভিকটিম জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়িতে ১০ দিন বেড়ানো শেষে রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাড়িতে আসি। রাতে খাওয়া-দাওয়া শেষ করে প্রথম স্ত্রী মমতাজের সঙ্গে ঘুমিয়ে পরি। ভোরে হঠাৎ ঘুমের মধ্যে টের পাই সে বঁটি দিয়ে আমার ‘বিশেষ অঙ্গ’ কাটতেছে। তবে কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারব না।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, ভিকটিমের জখম স্থানে ৯টি সেলাই লেগেছে। হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বিষয়টা জানতে পেরে সেখানে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading