করোনা: গত একদিনে মৃত্যু ৩৪, শনাক্ত ৪৭৪৬
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৫৭
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৮৭২ জন। ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার ৭৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৭৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ২ জন এবং রংপুর বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

