নারিকেল তেলের বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে রহিমা ফুড

নারিকেল তেলের বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে রহিমা ফুড

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৪০

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুডের পরিচালনা পর্ষদ নারিকেল তেলের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। নারিকেল তেলের পরীক্ষামূলক উৎপাদনের পর আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদনে যাবে কোম্পানিটি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোম্পানিটি জানায়, নারিকেল তেল উৎপাদনের সাথে কোম্পানিটি সয়াবিন এবং সরিষার তেল বোতলজাত ও বাজারজাত করবে।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটি কাজুবাদাম উৎপাদন এবং প্যাকিং করবে। কোম্পানিটি দেশে এবং বিদেশে কাজুবাদাম বাজারজাত করবে। তবে নারিকেল তেল উৎপাদন ব্যতিরেকে অন্যান্য কার্যক্রম শুরুর কোন নির্ধারিত সময়সীমা উল্লেখ করেনি কোম্পানিটি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading