মার্চ থেকে বাড়বে খোলাবাজারে খাদ্যবান্ধব কর্মসূচি: খাদ্য সচিব

মার্চ থেকে বাড়বে খোলাবাজারে খাদ্যবান্ধব কর্মসূচি: খাদ্য সচিব

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:০০

খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, আগামী মার্চ মাস থেকে খোলাবাজারে খাদ্যবান্ধব কর্মসূচি বাড়ানো হবে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রমজান মাসে চালের দাম বাড়বে না। তারপরও প্রয়োজনে ওএমএস এর পরিমাণ আরও বাড়ানো হবে। বর্তমানে সারাদেশে দুই হাজার ওএমএস সেন্টার আছে। দেশে এবার যথেষ্ট উৎপাদন হয়েছে, মজুতও সর্বোচ্চ। মোটা চালের দাম বাড়েনি। চিকন চালের দাম বেড়েছে। চিকন চালের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। চিকন চালের উৎপাদনের তুলনায় ভোক্তা বেশি। চিকন চালের উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

সচিব বলেন, আমদানি করলে চালের দাম কমবে। খাদ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্ত আছে। তবে সরকার আমদানির অনুমতি দেয়নি। দাম আরও বাড়লে আমদানি করা হবে। আমদানির অনুমতি দিলে শুল্ক কমাতে হবে। চালের তুলনায় আটার দাম বেশি বেড়েছে। কারণ, চাহিদার বেশির ভাগ আটা আমদানি করা হয়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading