বাংলায় এসএমএস দেবে মোবাইল অপারেটররা

বাংলায় এসএমএস দেবে মোবাইল অপারেটররা

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:১৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইল অপারেটর থেকে গ্রাহকদের কাছে সব ধরনের এসএমএস বাংলায় পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থাকবেন। সব ধরনের গ্রাহকের কাছে মোবাইল অপারেটরের এসএমএস ও নোটিফিকেশন সহজবোধ্য করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading