বিপিএল: চট্টগ্রামকে উড়িয়ে ফাইনালে কুমিল্লা

বিপিএল: চট্টগ্রামকে উড়িয়ে ফাইনালে কুমিল্লা

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:৪০

ম্যাচের প্রথম বলেই উইকেট, শরিফুল ইসলামের বলে প্যাভিলিয়নে লিটন দাস। চট্টগ্রাম শিবিরে উল্লাস, কিন্তু সেই উল্লাসটাই কেড়ে নিয়েছেন সুনীল নারিন। প্যাভিলিয়নে ফেরার পূর্বে করেছেন ৫৭ রান। তাতেই জয়টা নিশ্চিত হয়েছে, শুধু আনুষ্ঠানিকতাটাই বাকি। চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে কুমিল্লা।

টসে জিতে প্রথমে ব্যাট করে দারুণ শুরুর পরও চট্টগ্রাম ব্যাটসম্যানদের ছন্দপতনে পঞ্চাশেই পাঁচ উইকেট। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ-আকবর আলীর ব্যাটে প্রতিরোধ, মৃত্যুঞ্জয় চৌধুরীর দুই ছক্কায় সংগ্রহ ১৪৮। কুমিল্লার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মঈন আলী এবং শহিদুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে সুনীল নারিনের ৫৭, ইমরুল কায়েসের ২২ রানের ইনিংসে জয়ের বন্দরে কুমিল্লা; বিদায় চট্টগ্রামের। শুক্রবার বিকেলে বিপিএলের স্বপ্নের ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। চট্টগ্রামের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী এবং বেনি হাওয়েল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading