সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪০

বিদায়ী সপ্তাহে (১৩-১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৭টির বা ২২.১৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে এপেক্স ফুডসের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এপেক্স ফুডসের ক্লোজিং দর ছিল ১৭৭ টাকা ৮০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩২ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫৪ টাকা ৩০ পয়সা বা ৩০.৫৪ শতাংশ। এর মাধ্যমে এপেক্স ফুডস ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর স্টাইল ক্রাফটের ১৭.০২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৬.৩৬ শতাংশ, বিডি ল্যাম্পসের ১৪.৩৮ শতাংশ, সমরিতা হসপিটালের ১৩.৫০ শতাংশ, আরামিট সিমেন্টের ১৩.৪৭ শতাংশ, এপেক্স ট্যানারীর ১৩.৩০ শতাংশ, রহিম টেক্সটাইলের ১২.৬৭ শতাংশ, এম্বি ফার্মার ১১.৭৮ শতাংশ এবং বিডি অটোকারের ১১.৫৫ শতাংশ দর বেড়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading