কাতার বিশ্বকাপ হবে সবচেয়ে সেরা

কাতার বিশ্বকাপ হবে সবচেয়ে সেরা

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১২:২৫

চলতি বছরের শেষদিকে কাতারে বসতে চলেছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ। এখন থেকেই রোমাঞ্চ নিয়ে টুর্নামেন্টটির জন্য অপেক্ষা করছেন ফুটবল সংশ্লিষ্ট সবাই। বেলজিয়ামের হেড কোচ রবার্তো মার্টিনেজ তো বলছেন, এবারের বিশ্বকাপই হবে সবচেয়ে সেরা।

নানাদিক থেকেই এবারের বিশ্বকাপটি হবে ব্যতিক্রম। প্রথমবারের মতো টুর্নামেন্টটি হবে মধ্যপ্রাচ্যে। বিশ্বকাপের আট স্টেডিয়ামের সবগুলোই থাকবে ঘণ্টাখানেকের দূরত্বেও। ভেন্যুগুলোতে থাকবে এডভান্স কুলিং সিস্টেম। তবে সবকিছুর বাইরেও ব্যতিক্রম একটা বিষয়।

এবারের বিশ্বকাপ হবে ইউরোপিয়ান মৌসুমের মাঝামাঝি সময়ে। কাতারে অতিরিক্ত গরমের কারণে বিশ্বকাপকে ডিসেম্বরে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা। আর এই কারণেই এবারের বিশ্বকাপ সবচেয়ে সেরা হবে বলে বিশ্বাস কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল বেলজিয়াম কোচ মার্টিনেজের।

এ নিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয় এটাই সেরা বিশ্বকাপ অথবা আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে শুধু মাত্র এই কারণে যে খেলোয়াড়রা শারিরীকভাবে সর্বোত্তম পর্যায়ে থাকবে। মৌসুম শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর ১ হাজার মিনিটে খেলে বিশ্বকাপে যাবে তারা।’

সবসময় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো হয় জুন-জুলাইয়ে। তখন ফুটবলাররা ক্লান্ত থাকেন বলে অজুহাত থাকে দলগুলোর কোচগুলোকে। এবার এমনটা থাকবে না বলে বিশ্বাস মার্টিনেজের, ‘এটাই জাতীয় দলের হয়ে খেলার সেরা সময়। একটা হাহাকার সবসময় ছিল আন্তর্জাতিক পর্যায়ে আমরা খেলোয়াড়দের ক্লান্ত অবস্থায় পাই (মৌসুমের শেষে)।’

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading