সূচক পতনে লেনদেন

সূচক পতনে লেনদেন

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১২:৩৫

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১০টা ৫৩ মিনিট পরযন্ত ডিএসইতে ১৭৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র-ডিএসই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫০৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading